তারিখ: 24/07/2026
কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জ জেলার ২০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১.৫ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, ৫০০ গ্রাম মসুর ডাল এবং ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কার্যক্রম সদস্যদের অনুদান ও সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতেও কিশোরগঞ্জ জেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের পরিচালক বলেন,
মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় পরিচয় "আমাদের লক্ষ্য শুধু একদিনের সহায়তা নয়, বরং সমাজের অসহায় মানুষের পাশে নিয়মিত ও স্বচ্ছতার সঙ্গে দাঁড়ানো। সকলের সহযোগিতা ও দোয়ায় আমরা আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে চাই।"
কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক মানবিক সংগঠন, যা "মানবতার জন্য, একসাথে" এই স্লোগানকে ধারণ করে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
যোগাযোগ
কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন
📍 কার্যালয়: কিশোরগঞ্জ সদর, বাংলাদেশ
📞 মোবাইল: 01703080141
🌐 ফেসবুক পেজ: কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন