প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
KMF নিউজ২৪
KMF নিউজ২৪ কিশোরগঞ্জ সদর
০১৪১০০৮০১৪১ | kmfnews24bd@gmail.com
সারাদেশ

আগস্টের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করল কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন

আগস্টের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করল কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন
প্রতিবেদক: মোঃ আবিদ প্রকাশ: Aug 29, 2026 প্রিন্ট: 24 Nov 2026, 12:35 PM
আগস্টের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করল কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন
ছবি: আগস্টের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করল কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন

আগস্ট মাসের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করল কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন

কিশোরগঞ্জ: সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগস্ট ২০২৬ মাসের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছে কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন।

প্রকাশিত হিসাব অনুযায়ী, আগস্ট মাসে সংগঠনটির মোট আয় হয়েছে ৩২ হাজার ২৯০ টাকা। এর সঙ্গে আগের মাসের অবশিষ্ট ৪ হাজার ৮২৯ টাকা যোগ হয়ে মোট ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ১১৯ টাকা।

অন্যদিকে, আগস্ট মাসে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে মোট ৩২ হাজার ৪২ টাকা ব্যয় হয়েছে। সব খরচ শেষে বর্তমানে সংগঠনের হাতে অবশিষ্ট রয়েছে ৫ হাজার ৭৭ টাকা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় পরিচালিত কার্যক্রমের আর্থিক হিসাব নিয়মিতভাবে প্রকাশ করা হবে। একটি মানবিক সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই হিসাব প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, সবার সহযোগিতা ও দোয়ায় মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করতে তারা কাজ করে যেতে চান।

কিশোরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক মানবিক সংগঠন। সংগঠনটির স্লোগান— “মানবতার জন্য, একসাথে”।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ KMF নিউজ২৪